World Cup ‘2026 Corner

দুয়ারে বিশ্বকাপ ফুটবল:: সূচনায় সময়সূচী

 

সৌজন্যেঃ এই সময় – ৩১/০৫/২০২৬
~ Anonymous

ফুটবল বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আমাদের হৃদয়ের দপ্তর আজীবন সবুজ-মেরুন থাকলেও এই কদিনের জন্য আমরা কেউ কেউ ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি বা ফ্রান্সের সাপোর্টার হয়ে যাই। যারা ফুটবল খেলা ভালোবাসি, তাদের তো এই বিউটিফুল গেমে মাততে কোন বাধা নেই।

ফিফা বিশ্বকাপ ‘২০২৬। খুব ধুমধামের সহিত আসর বসছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোয়, মোট ১৬টি ভেন্যুতে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম এবার ৪৮টি দেশ অংশ নিচ্ছে, ১২ গ্রপে ভাগ করে। এর ফলে লীগের গ্রুপ স্টেজ আর প্রি-কোয়ার্টারের মাঝে আর একটি পর্ব এবার হবে। রাউন্ড অফ ৩২। অর্থাৎ, এবার সাকুল্যে আরো বেশি ম্যাচ (মোট ১০৪), আরো বেশিদিন ধরে উত্তেজনা এবং উন্মাদনা, আর হয়ত বা আরো কিছু অঘটনের হাতছানি। উপরে পূর্ণাঙ্গ সময়সূচী থাকলেও একবার বলে রাখি, কাপের উদ্বোধনী ম্যাচ ১১ই জুন ভারতীয় সময়ে মধ্যরাত্রে মেক্সিকোর বিখ্যাত আজটেকা স্টেডিয়ামে অন্যতম আয়োজক মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। ফাইনাল অনুষ্ঠিত হবে আমেরিকার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯শে জলাই ভারতীয় সময়ে মধ্যরাত্রে। ভারতে বিশ্বকাপ টেলিসম্প্রচারের দায়িত্বে এবার জী এন্টারটেনমেন্ট গ্রুপ।

এদিকে, মোহনবাগান ফুটবল দলের প্রস্তুতি শুরু হয়ে গেছে আসন্ন কলকাতা লীগের জন্য। আমাদের সবার নজর সেদিকে তো থাকবেই। তার সাথে চলুক বিশ্বফুটবল নিয়ে জমাটি আড্ডা, নানাদিক নিয়ে চর্চা, বিশ্লেষণ, অতীতের স্মৃতি ফিরে দেখা। ইতিমধ্যেই কয়েকজন মোহনবাগান সভ্য এই নিখাদ ঘরোয়া ভার্চুয়াল আড্ডার আসর জমাতে তাঁদের ঝাঁপি উজাড় করে দিয়েছেন। বাকি সকল সুধী মোহনবাগানীর কাছেও রইল অংশ নেবার সাদর আহ্বান। আপনারা আপনাদের লেখা বা কোন সংগ্রহ আমাদের ফেসবুক পেজের (লিঙ্ক সাইটেই দেওয়া আছে) মেসেজ বক্সে শেয়ার করতে পারেন।

Let’s have a slight change of taste now.

Exclusive Collection of Dr. Tridip Sheet – 1
Exclusive Collection of Dr. Tridip Sheet -2

Bubble gum cards – Exclusive Collection by Priyodarshi Mustafi

 

আমাদের দেশ ভারতবর্ষ থেকে ফুটবল খেলাটারই হয়ত গঙ্গাপ্রাপ্তি ঘটে যাবে শিগগির। খেলার গুণগত মান এবং ফিফা র‍্যাঙ্কিং তো ক্রমশ নিম্নগামী। আমাদের অনেকের জীবদ্দশাতেই তাই নিজের দেশকে বিশ্বকাপ ফুটবলের আসরে দেখার স্বপ্ন অধরা মাধুরী হয়েই থেকে যাবে। তবে দুধের সাধ ঘোলে মেটানোর অবকাশ মাঝেমধ্যে একটু আসে বটে। ওই হাজারো ভিড়ের মাঝে শত বিয়োগের পথে একটু ইন্ডি-যোগ খুঁজে পাবার চেষ্টা, আর কি। যেমন, ‘২০০২এর বিশ্বকাপে আমরা কে শঙ্করকে পেয়েছিলুম সহকারী রেফারি হিসেবে। আবার স্মরণকালে ‘২০০৬এর বিশ্বকাপে ফ্রান্সের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখেছি ইন্ডো-মরিশিয়ান অরিজনের খেলোয়াড় বিকাশ ধোরাসুকে। তার আগে ‘১৯৯০, ‘৯৪, ‘৯৮ টানা তিনটে বিশ্বকাপে নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখেছি বিখ্যাত ইন্ডো-সুরিনামিজ খেলোয়াড় অ্যারন উইন্টারকে। বস্তুত, উইন্টার একটি গোলও করেন ‘৯৪এর বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে। 

এবারের বিস্বকাপে কিন্তু এই অরিজিন যোগ আরো বেশি। একসাথে চার ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারকে দেখা যাবে এবার বিভিন্ন দলের জার্সিতে খেলতে, যাঁদের একজনের আবার এখনো ইন্ডিয়ান পাসপোর্ট। সেই সম্পর্কে থাকছে ৪ই জুন প্রকাশিত এই সময়ে প্রকাশিত একটি প্রতিবেদন। 

সাথে বাড়তি পাওনা, বিশ্বকাপ কভার করার ফিফার accreditation পাওয়া ভারত থেকে একমাত্র মহিলা চিত্রসাংবাদিক গীতিকা তালুকদার। গীতিকা অসমের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের তরুণী। একজন মহিলা হয়ে আজ ক্রীড়াক্ষেত্রে এই জায়গায় পৌঁছনোর কাহিনী যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। তাঁর পদবি দেখে ঠাওর হয়, বাংলা বা বাঙালির সাথে যোগ থাকতে পারে। তাঁর একটি ছবি রইল গুগল থেকে।

এই সময় – ৪ই জুন, ২০২৬
গীতিকা তালুকদার – মহিলা চিত্রসাংবাদিক

 

মোহনজনতা তথা বাঙালি জাতি তো কিছু মুহূর্তের জন্য বাঁচতে চায়। মুহূর্তগুলো আমৃত্যু সাথে নিয়ে চলতে ভালোবাসে। তাই …

Tikitaka টুকিটাকি

The new rules
Official Match Ball by Adidas – Trionda
The 3 mascots
Trophy details – সৌজন্যেঃ প্রতিদিন
FIFA WC ‘2026 Official Album

ধাঁধার থেকেও জটিল তুমি …

মাহেন্দ্রক্ষণের প্রাক-মুহূর্তে 

সৌজন্যেঃ এই সময় – ১০/০৬/২৬

গ্রুপ পর্বের আন্দাজ, বিশ্লেষণ, পর্যবেক্ষণ …


Round of 32 – The newest chapter: Let’s have a quick look at the format before it starts.

‘Tis my town :: মোহনবাগানের আঁতুড়ঘর উত্তর কলকাতার ফড়িয়াপুকুর অঞ্চলের কাছেই ‘ফিফা গলি’ 

Exclusive clicks by Priyodarshi Mustafi

Synopsis at the end of the group stage at a glance

Note: Senegal (SEN) is the only third-placed team to advance to the knock-outs with 3 points, while Cabo Verde (CPV) is the only group runner bagging just 3 points. Unfortunately, another third-placed side Iran (IRN), though remaining unbeaten and earning 3 points from 3 draws couldn’t cross the line. The other 3 third-placed eliminated countries are South Korea, Scotland and Uruguay.

Round-of-32 final line-up & schedule (30 mins ahead of IST): The newest inclusion to the FIFA World Cup i.e. an extra knock-out stage. It marks the beginning of a new edition.

Time for the Battle of Last 16 or the pre-QuarterFinals

R16 Schedule as per IST
Remaining Knock-out lineup

We’re now into the Quarters. As of now, it seems France & Argentina will be vying again for the Cup. Here’s a brief preview.

The fixtures for the Last Eight (QF) as per IST.

The run for the Golden Boot so far …

Semifinal lineup

It’s time for the curtain call. Awaiting an exciting finish …

Sunday, 18th July – 2:30 AM (as per IST)
Monday, 19th July – 12:30 AM
(রবিবার মধ্যরাত্রি)

For the very first time in the tournament history, FIFA is introducing a new tradition at the ‘2026 World Cup by awarding NBA-style bespoke Championship Rings to the winning team. Along with the iconic trophy and gold medals, 30 custom-made rings will be presented to their players and staff, while a limited edition of 2,026 individually numbered rings will also be available for the fans. The move brings one of North America’s (more specifically US’) most celebrated sporting practices to football’s biggest stage.

A model of Championship Ring

Spain is the new champions of the FIFA WC ‘2026 beating defending champs Argentina by 1-0, courtesy a superb left-footed strike by super-sub Ferran Torres in the extra-time (106’).

 

As the “Greatest show on Earth” comes to an end, let’s congratulate the all the Award Winners of the ‘2026 World Cup 

All smiles for Spanish awardees
  • Golden Ball: Rodrigo Hernández Cascante aka Rodri (Spain)
  • Silver Ball: Lionel Messi (Argentina)
  • Bronze Ball: Kylian Mbappé (France)
  • Golden Boot: Kylian Mbappé (10 goals, 4 assists)
  • Silver Boot: Lionel Messi (8 goals, 4 assists)
  • Bronze Boot: Jude Bellingham (7 goals, 1 assist)
  • Golden Glove: Unai Simón (Spain)
  • Best Young Player: Pau Cubarsí (Spain)
  • FIFA Fair Play Trophy: The Netherlands